Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শৈলকুপায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৮

admin • 27 Dec 2023, 07:18 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শৈলকুপায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৮

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার আবাইরপুর ইউনিয়নের মীনগ্রাম বিশ্বাসপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের ট্রাক প্রতিকের মিছিল বের করে মীনগ্রামের সামাজিক মাতব্বর মহিদ মোল্লার লোকজন।

মিছিল শেষে মীনগ্রাম বিশ্বাসপাড়া আমিরুলের চায়ের দোকানে বসে তারা চা খাচ্ছিলো। এসময় বর্তমান এমপি নৌকার প্রার্থী আব্দুল হাই এর কর্মী সমর্থকরা পাল্টা মিছিল বের করে।

নৌকার মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে ওই চায়ের দোকানে পৌছালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

 

সংঘর্ষে গুরুত্বর আহতরা হলেন, মীনগ্রামের সামাজিক মতব্বর মহিদ মোল্লার লোক ও ট্রাক প্রতিকের কর্মী বিল্লু (৩২), পিতা হাতেম মিয়া, আমিরুল মোল্লা (৪৩), পিতা ছাত্তার মোল্লা, মনির জর্দার (৩৫), পিতা আমিরুল জর্দার ও নৌকার কর্মী সামাজিক মাতব্বর নাসির বিশ্বাসের লোক লিয়াকত বিশ্বাসের ছেলে রিকুল বিশ্বাস (৪০) ও নিকবার বিশ্বাসের ছেলে হাশেম আলী বিশ্বাস (লালন) (৪৫)। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত নৌকার কর্মী রিকুল বিশ্বাসকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, মীনগ্রামে সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটকে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। পরবর্তীতে অপ্রিতিকর ঘটনা বন্ধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।