Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

শেষ হলো খোকসার শৈলডাঙ্গী মহাশ্মশানে মহা নামযজ্ঞানুষ্ঠান

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
শেষ হলো খোকসার শৈলডাঙ্গী মহাশ্মশানে মহা নামযজ্ঞানুষ্ঠান

কুঞ্জভঙ্গ, নগর র্কীতন ও ভোগরাগের পর প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো কুষ্টিয়ার খোকসায় শৈলডাঙ্গী মহাশ্মশানে ২৪ প্রহর ব্যাপি অখন্ড তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও গ্রামিণ মেলা।

 

৫ দিন ব্যাপি এই মহা নামযজ্ঞানুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর।

 

গত মঙ্গলবার ভোর রাতে অধিবাস র্কীতন ও মঙ্গলঘট স্থাপনের মধ্যে শুরু হয় এই যজ্ঞানুষ্ঠান। প্রতি বছর এই সময়ে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করে এলাকাবাসী।

 

নামযজ্ঞ উপলক্ষে প্রতিদিন স্থানীয় ও দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত ও শ্রোতার আগমনে উৎসব অঙ্গনে পরিনত হয়েছে মেলাস্থল। এদিকে এই উৎসবকে ঘিরে উৎসব অঙ্গনে বসেছে হরেক রকম স্টল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।