Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
এক্সক্লসিভ

শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
শেরপুর-৩ আসনে অনিয়মের অভিযোগে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

 

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। নির্বাচনে মোট চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে আগেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে প্রশাসন থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো।

 

এর আগে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছিলেন। প্রথম কয়েক ঘণ্টায় কোথাও বড়ো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দুপুরের দিকে জামায়াত প্রার্থীর পক্ষ থেকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।