Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার:আইনমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার:আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ নৈরাজ্যের দেশে পরিণত হবে।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় উপজেলার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের ভালো চায় না।

ইতিহাস বলে, তারা জাতির পিতাকে হত্যা করেছে এবং সে হত্যার বিচার যাতে না হয় সেজন্য আইন করেছে। শুধু তাই নয়, হত্যাকারীদের চাকরি দেওয়াসহ বিভিন্ন রাজনৈতিক সুবিধা দিয়েছে। এখন তাদের সঙ্গে রাজনীতি করতে হলে শক্ত হাতে রাজনীতি করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

তিনি বলেন, বিএনপি- জামায়াত চেষ্টা করছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে, শেখ হাসিনাকে হত্যা করতে। তারা নির্বাচন করতে চায় না, তারা চায় পেছনের দরজা দিয়ে আবার কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাক। কেয়ারটেকার সরকার আর আসবে না, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন কমিশন আগামী নির্বাচন করবে।

 

সভায় খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু আব্দুল্লাহ ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কায়সার ভুইয়া জীবন।

 

আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র এম.জি হাক্কানী, খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।