Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

‘শেখ হাসিনার জায়গা একমাত্র ফাঁসির মঞ্চ’

admin • 29 Oct 2024, 09:32 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘শেখ হাসিনার জায়গা একমাত্র ফাঁসির মঞ্চ’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের গুম, খুন, হত্যা এবং দুর্নীতি ও লুটপাটের দায়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জায়গা একমাত্র ফাঁসির মঞ্চ।

 

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নগর জামায়াতের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘জামায়াতের তিনজন মন্ত্রী গোটা পৃথিবীকে জানিয়েছিল তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। জামায়াত প্রমাণ করেছিল তারা সৎভাবে দেশ পরিচালনায় সক্ষম। শান্তিপূর্ণ সমাবেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিনের সেই ঘটনা ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়েছিল। শেখ হাসিনা খুন, হত্যা, দুর্নীতি, লুটপাট, বিরোধীদলকে হত্যার ক্ষেত্রে চ্যাম্পিয়ন। তার জায়গা হবে একমাত্র ফাঁসির মঞ্চে।’

 

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ফ্যাসিবাদের জায়গা এই দেশের মাটিতে আর হবে না। ৫ আগস্টকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। চট্টগ্রামের মাটিতে ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া যাবে না।’

 

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও ছাত্রলীগের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।