Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে কনকনে শীত। টানা ৫ দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রিতে থাকলেও তা এবার কমে ১০ ডিগ্রিতে দাঁড়িয়েছে। 

 

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করছে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। এর আগে ৪দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা  ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। 

স্থানীয়রা জানান, তেঁতুলিয়ায় ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। রাত থেকে ভোর পর্যন্ত গায়ে ভারি কাঁথা নিতে হচ্ছে। 

 

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আগামী ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস তাপমাত্রা কমতে থাকবে। এছাড়াও রয়েছে মৃদু এবং মাঝারি শৈত্য প্রবাহের পূর্বাভাস। 

   

তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে ক্রমাগত তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা সামনের দিকে যত যাবে তাপমাত্রা আরও কমতে শুরু করবে। আগামী মাসে একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

জেলা প্রশাসক মো. সাবেদ আলী জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সব মানুষের সহায়তা চাওয়া হয়েছে। 

শীত মোকাবিলা করতে আগাম প্রস্তুতি রাখা হয়েছে। ইতিমধ্যে ৫টি উপজেলায় ২ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত বরাদ্দসহ খাদ্য সহায়তা চেয়ে মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।