Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’

দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’ ।

মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২ জন স্টাফ, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১১ জন স্টাফ ও সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া কাসেমুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানায় ১০ জন এতিম শিশুদের জন্য হাসি মুখ ইভেন্টের শীতবস্ত্র পাঠানো হয়েছে।

এছাড়াও সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় হাসি মুখ ইভেন্টের এসব উপহার দেওয়া কার্যক্রম চলছে।

সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন জানান, আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা ছিল। ২০০২ সাল থেকে সেঞ্চুরি একাডেমি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই। সমাজের সক্ষম সবাই যদি এ ধরনের মানবসেবার কাজে ভূমিকা রাখে তবে মানুষ অনেক বেশী উপকৃত হবে। এছাড়াও করোনার প্রথম ধাপে সেঞ্চুরি একাডেমির শহরের গালর্স স্কুলের সামনে বিনা মুল্য দীর্ঘ ৭-৮ মাস সবজি বিতরণ করেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।