বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে পাঁচশত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) সকালে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পাঁচশত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ( পিসিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
এসময় পিসিএনপি জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুস শুক্কুর, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল, পিসিসিপি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বান্দরবান জেলা সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন, পিসিসিপি জেলা সাধারণ সম্পাদক হাবীব আল মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন ইমন'সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
শীতবস্ত্র বিতরণকালে পিসিএনপি চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন , শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। হাড় কাঁপুনি শীতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কষ্ট অবর্ণীয়। শৈত্যপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন-জীবিকা। মানুষের সুখে দুঃখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ অতীতেও পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।
করোনার সময়ও আমরা জীবন বাজি রেখে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। কিছুদিন আগেও বান্দরবান এর প্রায় ১০০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছি।





