Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

শিশুদের দিয়ে যৌনকর্ম, তৃতীয় লিঙ্গের সদস্যসহ গ্রেপ্তার ৫

• • পঠিত 26 বার
শেয়ার করুন:
শিশুদের দিয়ে যৌনকর্ম, তৃতীয় লিঙ্গের সদস্যসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার তৃতীয় লিঙ্গের একজনের বাসা থেকে চার শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসার মালিক শ্রাবন্তী হিজড়াসহ (৩৪) ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার হওয়া বাকি চারজন হলেন- আমির হোসেন (৩৫), মো. জামাল (৫২), মিতু আক্তার কাজল (১৯) ও আবদুল জলিল (৫৫)।

বন্দর থানা পুলিশ জানায়, অভিযুক্ত শ্রাবন্তী হিজড়া শিশুদের চট্টগ্রাম নগরের রেলস্টেশন ও টাইগার পাস এলাকা থেকে লালন-পালনের কথা বলে নিয়ে আসতেন। পরবর্তীতে তাদের বন্দর থানার ইছাক ডিপো টোল প্লাজা সংলগ্ন বাইপাস রোডের পাশে শ্রাবন্তীর ভাসমান টিনের বাসায় আটকে রাখতেন। সেখানে তাদের যৌনকর্মে বাধ্য করা হতো। সোমবার গোপনে খবর পেয়ে ওই বাসায় অভিযান চালায় পুলিশ।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, অভিযানে উদ্ধার হওয়া শিশুদের মধ্যে একজনের বয়স ১৩ এবং বাকি ৩ জনের বয়স ১৪ বছর। এ ঘটনায় গ্রেপ্তার করা ৫ জন এবং পলাতক একজনসহ মোট ৬ জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।