Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

শিশুকে ধর্ষণচেষ্টা : বৃদ্ধকে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শিশুকে ধর্ষণচেষ্টা : বৃদ্ধকে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী

টাঙ্গাইলের মির্জাপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে আটকের পর গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

আটক চাঁন মিয়া উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটি অন্য শিশুদের সঙ্গে পাশের বাড়িতে খেলতে যায়।

তখন অভিযুক্ত চাঁন মিয়া শিশুটিকে ফুঁসলিয়ে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এমন সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে মাঝালিয়া বাজারে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করে মির্জাপুর থানার নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।