Thursday, 3 September 2026
শিরোনাম
লাইফস্টাইল

শিশুকে এসি ঘরে রাখার আগে যে ৫ বিষয় খেয়াল রাখবেন

admin • 08 Apr 2025, 07:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শিশুকে এসি ঘরে রাখার আগে যে ৫ বিষয় খেয়াল রাখবেন

এই গরম থেকে স্বস্তি পেতে মানুষ ইতোমধ্যেই তাদের বাড়িতে এসি চালানো শুরু করেছে। এসির বাতাস প্রচণ্ড রোদ এবং তাপ থেকে মুক্তি দেয়, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে তা কখনও কখনও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

 

এমন পরিস্থিতিতে যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাহলে তাকে এসির বাতাসে ঘুম পাড়ানোর আগে কিছু বিষয়ের বিশেষ যত্ন নেওয়া উচিত। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, তাই তাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এই বিষয়গুলো মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক শিশুকে এসিতে ঘুম পাড়ানোর আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন।

ঘরের তাপমাত্রা

ছোট বাচ্চাদের জন্য আদর্শ এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। এই তাপমাত্রায় বাচ্চাদের রাখলে তারা আরাম পায় এবং ঠাণ্ডা লাগে না। শিশুদের এর চেয়ে কম তাপমাত্রায় রাখলে তাদের ঠাণ্ডা লাগতে পারে।

এসির সরাসরি বাতাস এড়িয়ে চলা

বাচ্চাদের এসি রুমে ঘুম পাড়ানোর সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যাতে এসির বাতাস সরাসরি বাচ্চাদের ওপর না পড়ে। এর জন্য ফ্যান ব্যবহার করুন অথবা এসির দিক ওপরের দিকে ঘুরিয়ে রাখুন।

হাইড্রেশনের যত্ন নেওয়া

শিশুকে দীর্ঘক্ষণ এসি বাতাসে রাখলে তার শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, তাই নিয়মিত বিরতিতে শিশুকে পানি পান করাতে হবে।

পোশাকের সঠিক পছন্দ

বাচ্চাদের এসি বাতাসে রাখার আগে, তাদের হালকা এবং সুতির পোশাক পরিয়ে দিন। এই ধরনের পোশাক কেবল শিশুর ত্বকে বাতাস পৌঁছাতে দেয় না বরং পরতেও আরামদায়ক।

এসি পরিষ্কার রাখা

নিয়মিত এসি ফিল্টার পরিষ্কার করুন যাতে ধুলাবালি এবং ব্যাকটেরিয়া শিশুদের স্বাস্থ্যের ক্ষতি না করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।