Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

শিবপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বাবা-ছেলে আটক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শিবপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বাবা-ছেলে আটক

নরসিংদীর শিবপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরণ গ্রামে এই ঘটনা ঘটে।

 

রোববার (১২ মার্চ) দুপুরে অভিযুক্ত ধর্ষক ও তার পিতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- একই গ্রামের আসাদ মিয়া ও তার ছেলে কাউছার মিয়া।

 

নির্যাতিত শিক্ষার্থীর স্বজনরা জানায়, শনিবার সন্ধ্যায় বিলশরণ গ্রামের ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান কাউছার মিয়ার নেতৃত্বে পাঁচ থেকে ছয় জনের একদল তরুণ। তারা নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে।

 

পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

   

এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা রোববার সকালে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাউছার মিয়া ও তার পিতা আসাদ মিয়াকে আটক করে।

জয়নগর ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, মেয়েটিকে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনের কাছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

   

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক দুই জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।