Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেওয়া সেই শিক্ষা কর্মকর্তার কারাদণ্ড

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেওয়া সেই শিক্ষা কর্মকর্তার কারাদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শিক্ষকের কাছ থেকে ঘুষ নেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় শিক্ষা কর্মকর্তা আজিমেল কাদেরকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জুন) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার আজিমেল কাদের ঘটনার সময় অর্থাৎ ২০১৯ সালে ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলায়।

 

দুদক চট্টগ্রামের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা আজিমেল কাদেরকে দণ্ডবিধি ১৬১ ধারায় ১ বছর ৬ মাস ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ১ বছর ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আদালত সূত্র জানায়, ২০১৯ সালে তাসলিমা আক্তার নামে এক শিক্ষিকার কাছ থেকে বদলির কথা বলে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হন আজিমেল কাদের। তিনি তৎকালীন সময়ে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।