Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা ঘোষণা জবি শিক্ষার্থীদের

admin • 10 Nov 2024, 08:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা ঘোষণা জবি শিক্ষার্থীদের

 তিন দফা দাবি ও বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের (ইউজিসি) পাইলট প্রজেক্টে ঢাবির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেও যুক্ত করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। আগামী সোমবার ( ১১ নভেম্বর) শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করবেন বলেন জানান আন্দোলনের সংগঠকরা।

 

আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, ইউজিসির সাম্প্রতিক প্রজেক্ট আবারও মনে করিয়ে দিচ্ছে যে জবিয়ানরা সবসময়ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যের শিকার। আমরা সোমবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছি। আশা করি এই কর্মসূচির মাধ্যমে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে। আমাদের দাবি আদায়ের জন্য প্রয়োজন হলে ক্লাস-পরীক্ষা স্থগিতসহ মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে বাধ্য হব।

 

আন্দোলনের অন্যতম সংগঠক এ কে এম রাকিব বলেন, আমরা সোমবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা করব এবং তিন দফা দাবি নিয়ে স্মারকলিপি দেব। পাশাপাশি ইউজিসির পাইলট প্রজেক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার দাবিও আমরা সেখানে তুলব। স্মারকলিপি দেওয়ার পর যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ইতিবাচক ঘোষণা না পাই তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেব।

 

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আরিফুর রহমান বলেন, নতুন বাংলাদেশে আমরা আর কোন বৈষম্য চাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক কোন হল না থাকার সত্ত্বেও ইউজিসি তার পাইলট প্রজেক্টে জবিকে রাখেনি, যা চরম বৈষম্য। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসন ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দিকে মুলা ঝুলিয়ে রেখেছে। আমরা আমাদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।