Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ছুটির দিন ও ক্লাসের পর খোলা রাখার নির্দেশ

admin • 30 Mar 2026, 03:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ছুটির দিন ও ক্লাসের পর খোলা রাখার নির্দেশ

দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ ও সবার জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে সরকার। এখন থেকে স্কুল-কলেজের নিয়মিত কার্যক্রম শেষে এবং ছুটির দিনগুলোতে স্থানীয় ছেলে-মেয়েরা এসব মাঠে খেলাধুলা করতে পারবে।

সোমবার (৩০ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের চিঠির আলোকে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলো শুধু সংরক্ষণই নয়, সঠিকভাবে ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করতে হবে।

এর আগে আন্তঃমন্ত্রণালয় কমিটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী শহর ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ নির্ধারণ ও ব্যবহারের সুযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান মাঠগুলো যেন দখল বা অপব্যবহার না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি ক্লাস শেষে ও সাপ্তাহিক ছুটিতে আশপাশের শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে মাঠ উন্মুক্ত রাখতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব অঞ্চলেই সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছে আদেশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।