Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

শিক্ষার্থী তপু হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
শিক্ষার্থী তপু হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডিতরা হলেন মো. আরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন ও মো. ইয়ামিন মোল্লা। ২০২২ সালের ২ জানুয়ারি তপুর চাচা দারুসসালাম থানায় তপু নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি করেন। জিডির পর অপহরণকারীরা ভিকটিমের মুক্তির জন্য তার (চাচা) কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

 

এরপর তিনি দারুস সালাম থানায় আবার একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর বিভাগের জোনাল টিম।

মামলার এজাহার থেকে জানা যায়, অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিক্ষার্থী নুরুল আমিন তপুকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তাবন্দী করে জহুরাবাদের বেড়িবাঁধে ফেলে দেয়ার ঘটনা ঘটে ২০২২ সালের ২ জানুয়ারি। এ ঘটনায় দারুস সালাম থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয় তিন আসামিকে। তাদের সঙ্গে নিয়ে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আসামিরা ভুক্তভোগীর বন্ধু বলেও জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।