Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন

admin • 26 Jul 2023, 07:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে এক মাদরাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২৬ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সৈইবুর রহমান শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাইতুন কুরআন একাডেমি হাফেজিয়া মাদরাসার শিক্ষক।

তিনি কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও শিক্ষক সৈইবুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। ওইদিন রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

তিনি আরও জানান, একজন শিক্ষার্থীর অভিযোগের পর গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে আরও কয়েকজন শিক্ষার্থী একই অভিযোগ করে আদালতে। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।