Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

শিক্ষক-ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপ’ ভাইরাল, জিডিতে যা বললেন শিক্ষক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শিক্ষক-ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপ’ ভাইরাল, জিডিতে যা বললেন শিক্ষক

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের এক শিক্ষকের সঙ্গে ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপের’ স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মাহির আসেফ পুলক (২৬)। তিনি রাজউক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।

 

রোববার (১৬ এপ্রিল) রাজধানীর উত্তরখান থানায় তিনি এই জিডি করেন।

 

জিডিতে পুলক অভিযোগ করেছেন, শনিবার সকালে তৃপ্তি রহমান নামক ফেসবুক আইডি থেকে আমার ছবি এবং কিছু কথোপকথোন, অডিও রেকডিং ফেসবুকে শেয়ার করা হয়। পরবর্তীতে তাকে এ ঘটনার কারণ জানতে চাইলে তিনি তাৎক্ষণিক তার আইডি থেকে ছবি এবং অডিও রেকডিং রিমুভ করে দেয়। ততক্ষণে এসব ছবিগুলো এবং অডিও রেকডিং ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) যায়।

 

পরে অজ্ঞাতনামা বিবাদী তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে আমাকে ফেসবুকে ভাইরাল করবে বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এদিকে, ঘটনার পরদিন রোববার সকালে আমার নিজ নামে Mahir Asef Pulok ফেসবুকে প্রবেশ করে দেখতে পাই যে অজ্ঞাতনামা বিবাদী Tamzid Mahfuz Mubin নামক ফেসবুক পেজ খুলে আমার ছবি এবং ম্যাসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমার মান সম্মান ক্ষুন্ন করেন।

পরবর্তীতে একাধিক নম্বর থেকে আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে। অজ্ঞাত নামা বিবাদীরা আমার নিজ নামে আমার ছবি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে Mahir Asef Pulok পেজ খুলে আমাকে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। আমি বিভিন্নভাবে চেষ্টা করেও এই অপপ্রচারকারীদের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হলে আপাতত বিষয়টি জিডি করে রাখা প্রয়োজন বলে মনে করি। প্রয়োজন সাপেক্ষে পুনরায় মামলা করার জন্য আবেদন করা হবে।

 

এ বিষয়ে ভুক্তভোগী মাহির আসেফ পুলকের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুজ্জামানকে জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।