Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শিক্ষকের বেতন পরিশোধ না করায় প্রধান শিক্ষকের মোটর সাইকেলে তালা

admin • 05 Dec 2023, 04:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শিক্ষকের বেতন পরিশোধ না করায় প্রধান শিক্ষকের মোটর সাইকেলে তালা

বান্দরবান জেলার আলিকদম উপজেলায় আলিকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্যারা শিক্ষক হিসাবে চাকরি করে বেতন না পেয়ে এবং হয়রানির স্বীকার হয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম ফরিদের মোটর সাইকেলে দিয়েছে একই স্কুলের প্যারা শিক্ষক তৌহিদুল ইসলাম নয়ন।

 

১০ মাস চাকরি করার পর বেতন পরিশোধ না করায় প্যারা শিক্ষক নয়ন প্রধান শিক্ষকের মোটর সাইকেলে তালা লাগিয়ে দেয়।

 

তৌহিদুল ইসলাম নয়ন জানান, শিক্ষক সংকটে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় অচল অবস্থা তৈরি হলে স্থানীয় অভিভাবকরা ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে মানববন্ধন করে। সে সময় তিনি সহ মোট তিনজনকে আলীকদম উচ্চ বিদ্যালয়ে প্যারা শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয়। মাসিক সম্মানি ধরা হয়েছিক ৫ হাজার টাকা।

 

১০ মাস চাকরি করলেও তাদের বেতন দেয় নি প্রধান শিক্ষক। দীর্ঘদিন বেতন না দেয়ায় তারা চাকরি ছেড়ে দেয়। প্রতিজন শিক্ষকের ১০ মাসের বেতন ও ২টি বোনাস সহ মোট ৬০ হাজার টাকা। স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ফরিদ এই বেতনের টাকা না দিয়ে নানা অজুহাত দেখিয়ে ঘুরাতে থাকে।

 

তিনি আরো বলেন, আমার মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ। মাকে চিকিৎসা করার টাকা নেই। সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে আলীকদম উপজেলা সদরের চৌমুহনী এলাকায় দিয়ে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম ফরিদ মোটর বাইকে করে যাচ্ছিল। এসময় আমি বকেয়া বেতনের জন্য মোটর সাইকেলের চাবি কেড়ে নিয়ে বকেয়া বেতন দাবি করি। প্রধান শিক্ষক আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি বাইকটিতে তালাবন্ধ করে দিই।

 

এবিষয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম ফরিদ বলেন, বকেয়া বেতনের জন্য আমার মোটর সাইকেলে তালা দিয়েছে অতিথি শিক্ষক (প্যারা শিক্ষক) তৌহিদুল ইসলাম নয়ন। বিষয়টি নিয়ে আমি আলীকদম থানায় অভিযোগ করেছি।

 

আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান জানিয়েছে, "উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। মোটর সাইকেল আমাদের হেফাজতে আছে। বিষয়টি শিঘ্রই নিষ্পত্তি করতে উদ্যোগ নেয়া হবে"।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।