Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

শাহবাজ শরীফের জন্য ১৫০০ কেজি আম উপহার প্রধানমন্ত্রীর

admin • 10 Jul 2023, 10:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শাহবাজ শরীফের জন্য ১৫০০ কেজি আম উপহার প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের জন্য ১ হাজার ৫০০ কেজি বাংলাদেশি প্রসিদ্ধ আম শুভেচ্ছাস্বরূপ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ জুলাই) ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার আম সোমবার (১০ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল কর্মকর্তার কাছে বাংলাদেশ হাইকমিশন, ইসলমাবাদের পক্ষ থেকে হস্তান্তর করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।