Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শাহবাগে মোমবাতি জ্বালিয়ে চাকরিপ্রত্যাশীদের আন্দোলন

admin • 10 Jun 2023, 08:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শাহবাগে মোমবাতি জ্বালিয়ে চাকরিপ্রত্যাশীদের আন্দোলন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবি জানিয়েছে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। দুপুর থেকে চলা এই আন্দলোন রাত পর্যন্ত গড়িয়েছে। চাকরিপ্রত্যাশীরা শাহবাগ মোড়ে রাত থেকে মোমবাতি জ্বালিয়ে তারা আন্দোলন করছেন।

শনিবার (১০ জুন) দুপুর থেকে রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের কারণে দুপুর থেকে রাত পর্যন্ত শাহবাগ এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে।

রাতে মোমবাতি জ্বালিয়ে আন্দোলনকারীরা সমাবেশ থেকে বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না। আজ রাতের মধ্যে তাদের দাবি মানার ঘোষণা না এলে তারা রাজ পথ ছেড়ে যাবেন না।

এর আগে রাস্তায় নেমে চাকরিপ্রত্যাশীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর করতে হবে। একই সঙ্গে সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণিতে ১৫০ টাকা, তৃতীয় শ্রেণিতে ১০০ টাকা, চতুর্থ শ্রেণিতে ৫০ টাকা করার দাবিও জানান তারা।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করার দাবি জানান তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।