Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

রাজধানীর শাহবাগে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

   

জানা গেছে, শাহবাগ মোড়ে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এতে রাস্তায় যানজট তৈরি হলে পুলিশ লাঠিপেটা করলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

   

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে ৮ জন আহত হয়েছেন। পুলিশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গিয়েছিল। তবে তানজিদ নামে একজন ছাড়া সবাইকে ছেড়ে দিয়েছে।

   

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আন্দোলনকারীদের অবরোধের কারণে জনগণ ভোগান্তিতে পড়েছিল। অবরোধ প্রত্যাহার না করে সেখানে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। কাউকে আটক করা হয়নি।

   

এর আগে, এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করার দাবি জানায় চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ নামে একটি সংগঠন।

   

তারা জানান, করোনায় শিক্ষার্থীরা ২ বছরের বেশি সময় হারিয়েছে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবি প্রধানমন্ত্রীর কাছেও জানানো হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরেও যোগাযোগ করেছি, স্মারকলিপি দিয়েছি। তাতেও কাজ হয়নি। আমরা কী এই দেশের ভাড়াটে নাগরিক?

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।