Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

admin • 16 Nov 2024, 07:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির ৪ যাত্রী।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজির চালক শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের মো. দুলালের ছেলে সুজন (২৮) ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রজিনা খাতুনের অফিসের সিএ ও শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের বাহাদুর আলী (৩০)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রোকনুজ্জামান জানান, একটি যাত্রীবাহী সিএনজি শাহজাদপুর থেকে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌ‍ঁছালে উল্লাপাড়ার দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা মাটি পরিবহনের ড্রাম ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চালক সুজন ও যাত্রী বাহাদুর ঘটনাস্থলেই নিহত হন। এসময় আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।