Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়া

admin • 24 Oct 2023, 11:25 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুই মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন আছেন। এ সময়ের মধ্যে আরো কয়েকবার তাঁকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে।

 

ওই হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে এর আগেও কয়েকবার সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছন।

 

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে। তাঁর লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছেন তাঁরা।

 

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন।

 

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।