Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শাজাহানপুরে মৎস্য আড়তে অভিযান, জরিমানা

admin • 15 Apr 2023, 09:07 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শাজাহানপুরে মৎস্য আড়তে অভিযান, জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলার সকল মৎস্য আড়তে অভিযান চালিয়ে ডিজিটাল স্কেল ব্যবহার না করায় দু'টি আড়তে ৬জন আড়তদারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী ভোক্তা অধিকার আইনে তাদের জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী জানান, উপজেলার মৎস আড়তে ভোক্তা অধিকার আইন -২০০৯ অমান্য করে ডিজিটাল স্কেল ব্যবহার না করায় তাদের জরিমানা করা হয়।

অভিযানে উপজেলার সাবরুল আড়তে ০৩ জন ও আড়িয়া আড়তে ০৩ জন আড়তদারকে ২৮,০০০(আটাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।