শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে পবিত্র ‘শবেবরাত’। সেই হিসেবে এ বছর মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত মঙ্গলবার (৭ মার্চ)। এ রাতে সকল মুমিন মুসলমান বিশেষ ফজিলতপূর্ণ মনে করে পবিত্র শবেবরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।
এদিন দিবাগত রাতে, তওবা-ইসতেগফার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে সারাদেশে পবিত্র শবেবরাত পালিত হবে।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় পবিত্র শবে বরাত উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলে আব্রাম খান জয়ের কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস।
ওই ছবিতে দেখা যায়, জয়ের পরনে রয়েছে সাদা পাঞ্জাবি এবং মাথায় সবুজ ও সাদা রঙের পাগড়ি।
ডেইলী মিরর অব বাংলাদেশের পাঠকদের জন্য অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
আজ ২২শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই শাবান, ১৪৪৪ হিজরি, মঙ্গলবার,বসন্তকাল।
আজকের রাতকেই শবে বরাত বলা হয়, আজকের রাতে মহান রব্বুল আলামীন প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিবো।
কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহ তা'য়ালা ডাকতে থাকেন। সুবহানাল্লাহ এ রাতে করণীয়-https://www.facebook.com/ApuBiswasLive/posts/783754286454401
রাত জেগে নফল নামাজ, তাসবীহ্ তাহলীল, কুরআন তিলাওয়াত, সালাতুত তাসবীহ্ এর নামাজ, দোয়া ইস্তেগফার, ও কবর জিয়ারত করা, পরদিন রোজা রাখা। আল্লাহ্ তা'য়ালা আমাদের সকলকে শবে বরাতে উসিলায় পূর্ণ ক্ষমা করেন এবং এর বরকত দান করেন।
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্টটি। ইতোমধ্যে ওই পোস্টের এক লাখ আট হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। নয় হাজার তিন’শো কমেন্টস এবং ৪০৩ বার শেয়ার হয়েছে পোস্টটি।





