Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

শপথ নিলেন জাকসুতে নির্বাচিত সালাম-বরকত হলের হল প্রতিনিধিরা

Sohag Shah • 20 Sep 2025, 02:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শপথ নিলেন জাকসুতে নির্বাচিত সালাম-বরকত হলের হল প্রতিনিধিরা

বহুল আলোচিত সমালোচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠান শেষ করে অবশেষে নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিলেন। এরই ধারাবাহিকতায় জাবি'র শহীদ সালাম বরকত হলের নির্বাচিত প্রতিনিধিরাও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার শপথ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ সালাম বরকত হল ছাত্রসংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের এ শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল হালিম। এ সময় হল সংসদের কোষাধ্যক্ষ হিসাবে এস.এম.এ মওদুদ আহমেদ দায়িত্ব পান। এছাড়া আবাসিক শিক্ষক ইসতিয়াক রায়হান এবং সিয়াম আহমেদ উপস্থিত ছিলেন।

শহীদ সালাম বরকত হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন - মারুফ হোসেন (সহ সভাপতি), মো: মাসুদ রানা পাইলট মিস্টু (সাধারণ সম্পাদক), আবরার আজিম ভূঁঞা (সহ-সাধারণ সম্পাদক)।

এছাড়াও অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন, তাইয়্যেব আহমেদ ইফাজ (গ্রন্থাগার সম্পাদক), মো: আব্দুল রাহাদ (রিডিং রুম সম্পাদক), মনির হোসেন মিরন (ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক), কে এইচ তুরান হোসেন (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মো: মাহমুদুল হাসান রাকিব (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), কামরুল হাসান হিরন (সংস্কৃতি বিষয়ক সম্পাদক), মো: আল মামুন (ক্রীড়া সম্পাদক), মো: মাহবুবুর রহমান (সহ-ক্রিড়া সম্পাদক), মো: ইমরানুল হাসান (কার্যকরী সদস্য)। সালাম বরকত হল ছাত্র সংসদে নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মারুফ হোসেন বলেন, আমি শহীদ সালাম বরকত হলের আবাসিক সকল শিক্ষার্থীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় অদ্য হল সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছি। দীর্ঘ প্রায় ৩৩ বছর পরে অনুষ্ঠিত হওয়া জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও বিজয়ী হওয়ায় অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছি।

তিনি আরও বলেন, এটি শুধু আমার অর্জন নয়, বরং হলের শিক্ষার্থীদের আস্থা ও সমর্থনের প্রতিফলন। আমি সর্বদা চেষ্টা করবো হলের শিক্ষার্থীদের বিশ্বাস অটুট রাখতে এবং সবার কল্যাণে কাজ করতে। আমি হলে শিক্ষার্থী বান্ধব ও উন্নত পরিবেশ তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো।

হল সংসদে নির্বাচিত সাধারণ সম্পাদক মিস্টু বলেন, জাকসু ও হল সংসদ নির্বাচনে আমার বিজয় হলের সকল সাধারণ শিক্ষার্থী আমার উপরে আস্থার প্রতিফলন। হলের শিক্ষার্থীরা আমার উপরে যে আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন, আমি তার সর্বোচ্চ পূরণ করবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, শহীদ সালাম বরকত হলকে একটি আদর্শিক হলে রূপান্তর করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমি কাজ করবো। নির্বাচনের সময়ে দেওয়া আমার ইশতেহারের সর্বোচ্চ প্রতিফলন দেওয়ার চেষ্টা করবো। এজন্য আমি আমার হলের শিক্ষার্থীদের সকলের দোয়াপ্রার্থী।

অনুষ্ঠানে উপস্থিত থাকা হল সংসদের সভাপতি (পদাধিকারবলে) ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন হয়েছে। এজন্য শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা অনেক। আমরা হলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে হলের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, হলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কাজ করবো। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে একটি গণতান্ত্রিক ধারার চর্চার শুরু হয়েছে। এই ধারা যেন অব্যাহত থাকে, এজন্য আমি সর্বোচ্চ চেষ্টা ও সহযোগিতা করবো।

সোহাগ/মিরর  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।