Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিটি কর্পোরেশন কর্তৃক উন্নয়নমূলক কাজের জন্য শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ বিভাগ।

 

সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তির বিষয়টি শুক্রবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ কেভি বিমানবন্দর-২ কেভি বিমানবন্দর এক্সপ্রেস এবং ১১ কেভি সিটি ফিডারের আওতাধীন লাক্কাতুরা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, এম এ জি ওসমানী এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপার, লাখাউড়া, সলেপুর, ক্যাডেট কলেজ, ধোপাগুল, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ,পীরেরগাঁও, ছলিয়া, রঙ্গিটিলা, হিলুয়াছড়া চা-বাগান, সালুটিকর ঘাটও ও এর আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়ে দুঃখ প্রকাশ করে ফজলুল করিম জানান, উন্নয়নকাজের জন্য সাময়িক সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।