Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শনিবার উত্তরা-আগারগাঁওয়ে মেট্রো চলাচল বন্ধ

admin • 03 Nov 2023, 03:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শনিবার উত্তরা-আগারগাঁওয়ে মেট্রো চলাচল বন্ধ

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ শনিবার ( ৪ নভেম্বর ) বেলা আড়াইটায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন এ সিদ্দিক এ তথ্য জানান।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক জানান, আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেলে করে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন। এ কারণে সেদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নিয়মিত মেট্রো চলাচল বন্ধ থাকবে।

 

এম এন এ সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণকাজেরও উদ্বোধন করবেন। এই লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগারগাঁও-মতিঝিল অংশে তিনটি স্টেশনে মেট্রোরেল থামবে। আগারগাঁও থেকে মতিঝিল সেকশনের দৈর্ঘ্য ৮ দশমিক ৭২ কিলোমিটার। ফার্মগেট-সচিবালয়-মতিঝিল স্টেশনে মেট্রোরেল থামবে।

 

সেতুমন্ত্রী জানান, উত্তরা-মতিঝিল রুটে ৫ নভেম্বর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। বেলা সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত রেল চলবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।