Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ল্যাবের ফ্রিজে পেঁয়াজ-সরিষার তেল-টক দই

admin • 12 Oct 2023, 09:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ল্যাবের ফ্রিজে পেঁয়াজ-সরিষার তেল-টক দই

কুমারখালীতে এক ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের ফ্রিজে পেঁয়াজ, সরিষার তেল, টক দই রাখা ও বৈধ কাগজ না থাকায় মালিককে জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের প্রদীপ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। অভিযানে সেন্টারের মালিক প্রদীপ কুমার ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় কুষ্টিয়া সিভিল সার্জন মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।