Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

লেবেল নেই, মেয়াদ উত্তীর্ণ রিমিক্স : পোলার আইসক্রিমকে জরিমানা

admin • 15 Oct 2023, 09:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
লেবেল নেই, মেয়াদ উত্তীর্ণ রিমিক্স : পোলার আইসক্রিমকে জরিমানা

লেবেলহীন ও মেয়াদ উত্তীর্ণ রিমিক্স (কয়েক রকমের আইসক্রিমের মিশ্রণ) মজুদ এবং ফ্যাক্টরির ভেতরের পরিবেশ অপরিচ্ছন্ন অবস্থায় থাকায় পোলার আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

 

আজ রবিবার রাজধানীর তেজগাঁও এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে প্রতিষ্ঠানটির হিমাগারে আইসক্রিমের বেশ কিছু লেবেলবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ রিমিক্স মজুদ করতে দেখা যায়। এ ছাড়া কারখানার ভেতরের পরিবেশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়।

 

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে পোলার আইসক্রিম ঢাকা কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানার নির্দেশনা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া হয়। অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।