Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

লিটারে ৫ টাকা কমলো সয়াবিন তেলের দাম

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
লিটারে ৫ টাকা কমলো সয়াবিন তেলের দাম

বিশ্ববাজারে দাম কমায় লিটারে সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়েছে ব্যবসায়ীরা। সয়াবিন তেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন রোববার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংগঠনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমেছে। তাই বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে।

নতুন দর অনুসারে, ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য হবে ১৭৪ টাকা। যা এখন বিক্রি হচ্ছে ১৭৯ টাকা। অর্থাৎ লিটারে দাম ৫ টাকা কমানো হয়েছে।

৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম কমানো হয়েছে ২৩ টাকা। আগের মূল্য ছিল ৮৭৩ টাকা, নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।

এছাড়াও ১ লিটার লুজ সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৪ টাকা। যা আগে ছিল ১৫৯ টাকা, অর্থাৎ দাম ৫ টাকা কমানো হয়েছে। যা ১৪ আগস্ট (সোমবার) থেকে কার্যকর হবে।

অন্যদিকে, বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির দাম কেজিপ্রতি ৫ টাকা করে কমিয়েছে। রোববার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন পরিশোধিত চিনির মূল্য কেজিপ্রতি ৫ টাকা কমিয়েছে। যা কার্যকর হবে ১৪ আগস্ট (সোমবার) থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।