Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

লিংক খুঁজতে নিষেধ করলেন ফারিণ

admin • 23 Sep 2023, 04:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লিংক খুঁজতে নিষেধ করলেন ফারিণ

সোশ্যাল মিডিয়া বেশ সরব অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঘুরে বেড়ানো তো বটেই নিজের কাজের আপডেটটা নিয়মিত জানিয়ে দেন অভিনেত্রী।এবার নিজের ছবির অন্যরকম এক প্রচার করলেন ফেসবুকে।

প্ল্যাটফর্মটির সার্চ অপশনে বেশিবার খোঁজা হচ্ছে সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ জুটির প্রথম সিনেমা ‘পুনর্মিলনে’।

সেই সার্চবারের স্কিনশট শেয়ার করে লিখলেন, ‘লিংক না খুঁজে চরকিতে গিয়ে দেখেন। ডেসক্রিপশন-এ দিয়ে দিচ্ছি।’

সিনেমাটির পোস্টার। ছবি- চরকি

ছবিটি গেল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মটিতে। মিজানুর রহমান আরিয়ানের এই সিনেমার গল্পটি কাজিনদের সম্পর্কের নানান বাঁক, মাত্রা, আনন্দ, হাসি, টুকরো অভিমান, টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের।

সিয়াম-ফারিণ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্যসহ অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।