লালমনিরহাটে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ট্রাফিক কর্ণার’ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই এডমিন)
আব্দুল কাদেরের উদ্যোগে দেশে প্রথম বারের মতো জেলার ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের হল রুমে ট্রাফিক কর্ণারের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত) মোঃ রবিউল ইসলাম।
এসময় ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এফএম নুর-ঊন-নবী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আশীষ পাল, ট্রাফিক সার্জেন্ট আশরাফুল ইসলাম, সার্জেন্ট এনামুল হক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সড়কে চলাচলের বিষয়ে ট্রাফিক আইন মেনে চলা ও ট্রাফিকের বিভিন্ন সাইন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।





