Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ‘করতোয়া এক্সপ্রেস’ নামে একটি ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম রেলস্টেশন মাস্টার নুর আলম।

নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় রেললাইনের পাশে ধান ভাঙা মেশিন চলছিলো। এ সময় রেললাইলেন ওপর বসে ওই চারজন দিনমজুরের টাকা ভাগ করছিলেন। ঠিক সেসময় করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পাটগ্রাম হতে লালমনিরহাট যাচ্ছিলো। এদিকে, ধান ভাঙা মেশিনের শব্দে ট্রেনের শব্দ শুনতে পারেননি তারা। এতে চারজনই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান বলেন, ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।