Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

লামা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

admin • 26 May 2023, 07:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
লামা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
 বান্দরবাননের লামা উপজেলায়  বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ৭১ সদস্যে বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবরবার বিকালে এই কমিটি ঘোষণা হয়।  এতে মাইকেল আইচকে সভাপতি ও আনোয়ার হোসেন সোহেল কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: ইলিয়াস পারভেজ।   

বুধবার বান্দরবান জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন এবং সাধারণ সম্পাদক মংথোয়াই'র স্বাক্ষরিত  এক চিঠিতে বিষয়টি জানানো হয়। উক্ত কমিটি অনুমোদন দেয় বান্দরবান জেলা সেচ্ছাসেবকলীগ।

 

সেচ্ছাসেবকলীগের নতুন নেতৃত্বে আসা সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস পারভেজ জানায় 'বীর বাহাদুরের সম্প্রিতির বান্দররবান গড়ার প্রত্যয়ে আমরা সেচ্ছাসেবকলীগ সবসময় লামা উপজেলা মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ'।

 

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং আসন্ন নির্বাচনে বীর বাহাদুর কে নৌকা প্রতীকে বিজয়ী করে দেশরত্ন শেখ হাসিনা কে নৌকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি জানায় এই যুবনেতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।