Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

লাখ টাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
লাখ টাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

পটুয়াখালীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ উঠেছে। নগদ টাকার বিনিময়ে ঘর বিক্রি করছেন উপকারভোগীরা। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থার আশ্বাস উপজেলা প্রশাসনের।

 

পটুয়ালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা ছনিয়া বেগম। মুজিববর্ষের চতুর্থ পর্যায়ে প্রকল্পের আওতায় ৫১ নম্বর ঘরটি বরাদ্দ করা হয়েছে তার নামে। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা মো. হানিফের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় সেই ঘর বিক্রি করেছেন তিনি।

ছনিয়া বেগম বলেন, আমি বিপদে পড়ায় আমার ভাইয়ের থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছি। সেই টাকা দিয়ে ছেলেকে গাড়ি কিনে দিয়েছি। সে যদি বলে থাকে তার কাছে ঘর বিক্রি করছি তাহলে তাকে সামনাসামনি বলতে হবে এটা। 

 

শুধু ছনিয়া বেগমই নন, নূর হোসেন, নুরুন্নাহার বেগম, শহীদ ফকিরও বিক্রি করেছেন তাদের নামে বরাদ্দের ঘর।

 

আশ্রয়ণ প্রকল্পের একজন উপকারভোগীরা বলেন, প্রকল্পের চারটি ঘর বিক্রি হয়েছে। একটার দাম ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। এ ঘটনা একজন আমার সামনেই হয়েছে।  

আশ্রয়ণ প্রকল্পের ঘর কিনে নেয়া এক নারী জানান, তিনি ৫০ হাজার টাকা দিয়ে নূর হোসেন নামে একজনের থেকে ঘর কিনেছেন। 

উপজেলা প্রশাসন বলছে, এ বিষয়ে তদন্ত কোরে ব্যবস্থা নেয়া হবে।

 

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছিলো যে আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর কেনা বেচা হচ্ছে। আমার সেগুলো যাচাইবাছাই করছি। যারা এখানে থাকে তাদের কাগজগুলো যাচাইবাছাই করছি। তবে কোনো অনিয়ম পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। 

পটুয়াখালীর কলাপাড়ার নয়াপাড়া এলাকায়, ৬৪টি ভূমিহীন পরিবারকে আধাপাকা ঘর নির্মাণ করে দেয় সরকার। ঘরপ্রতি ব্যয় হয় দুই লাখ ৮৪ হাজার পাঁচশ টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।