Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

লাইসেন্স ছাড়াই চলছিল লোটাস চক্ষু হাসপাতাল,ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

admin • 30 Jan 2024, 08:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
লাইসেন্স ছাড়াই চলছিল লোটাস চক্ষু হাসপাতাল,ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বৈধ কাগজপত্রাদি ছাড়াই কার্যক্রম পরিচালনার অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রাইভেট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সাময়িকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) দুপুরে কুমারখালী হাসপাতাল সড়ক এলাকার লোটাস চক্ষু হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিশ্বজিৎ কে জরিমানা করা হয়।

  কুমারখালীর লোটাস প্রাইভেট হাসপাতালে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রিফাত হিমেল।

এতথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত লোটাস প্রাইভেট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে বৈধ কাগজপত্রাদি না থাকায় হাসপাতালের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমারা করা হয়েছে। এছাড়াও সাময়িকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণ করা হয়েছে।

কুমারখালীর লোটাস প্রাইভেট হাসপাতালে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত।

কুষ্টিয়া সিভিল সার্জন মো. আনোয়ারুল ইসলাম জানান, অনুমতি ছাড়াই রাতের আধারে ওই হাসপাতালে অপারেশন করা হচ্ছে - এমন অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে আজ প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করেছে এবং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। অন্যান্য প্রাইভেট ক্লিনিক, হাসাপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হবে।

 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।