Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

লাইফবয় সাবানের বিজ্ঞাপন ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
লাইফবয় সাবানের বিজ্ঞাপন ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

চিকিৎসকদের মানহানির অভিযোগ এনে লাইফবয় সাবান ব্যবহার করলে ‌‘৩০০ টাকা মূল্যের ডাক্তারের পরার্মশ ফ্রি’ অফার দিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ ও প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়।

 

বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশনি শারমনি পূরবীর পক্ষে অ্যাডভোকেট এসকে ইউসুফ রহমান এ নোটিশ পাঠান।

 

আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই বিজ্ঞাপন প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যাথায় ইউনিলিভাবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোটিশে বলা হয়, সম্প্রতি বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পণ্য লাইফবয় সাবানের একটি বিজ্ঞাপন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, লাইফবয় সাবান ব্যবহার করলে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ তারা ফ্রি দেবেন। যা চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত মানহানিকর।

 

এতে জানানো হয়, এই বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসকদের অসম্মান করা হয়েছে এবং খ্যাতি নষ্ট করা হয়েছে। কারণ, চিকিৎসকরা কোনো পণ্য নয় যে আপনি তাদের মূল্য নির্ধারণ করতে পারবেন। যেখানে চিকিৎসকদের সেবা বিবেচনা করা হয় মহৎ হিসেবে। তারা বাংলাদেশের জনগণের স্বাস্থ্যের অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

   

নোটিশে উল্লেখ করা হয়, এই ‘অবমাননাকর’ বিজ্ঞাপন ইলেকট্রনিক, প্রিন্ট, সোশ্যাল মিডিয়া যেমন-টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি থেকে প্রত্যাহার করা উচিত। সেই সঙ্গে বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত।

   

পাশাপাশি আর কখনো কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর বিজ্ঞাপন তৈরি এবং প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। অন্যাথায় শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।

সুত্র: চ্যানেল ২৪
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।