Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

কিশোরগঞ্জে লরির চাকায় পিষ্ট হয়ে রিফাত নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নে মাঠের বাজার-কালিয়ারকান্দা রাস্তার গাগলাইল গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিফাত গাগলাইল গ্রামের সাইফুল ইসলামে নাতি। তার পিতার নাম সাগর মিয়া। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় শিশু রিফাতের মৃত্যুর এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, রিফাতের বাবা সাগর মিয়া এবং মা ফাতেমা খাতুন ঢাকার একটি পোষাক কারখানায় কাজ করেন। শিশু রিফাত তার নানার বাড়ি গাগলাইল গ্রামে নানা-নানির সাথে বসবাস করতো।

সম্প্রতি রিফাতের মা ফাতেমা খাতুন ছুটি নিয়ে বাবার বাড়িতে আসেন। এর মধ্যেই শনিবার (১৭ জুন) বেলা ১২টার দিকে ঘটে হৃদয়বিদারক ঘটনাটি।

শিশুপুত্রের লাশ সামনে নিয়ে মা ফাতেমা খাতুনের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।