Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর

লক্ষ লক্ষ মানুষের চরম দূর্ভোগ,সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
লক্ষ লক্ষ মানুষের চরম দূর্ভোগ,সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

একটি ব্রীজ না থাকায় নদী পারাপারে লক্ষাধিক মানুষ দূর্ভোগের শিকার হচ্ছে। কুষ্টিয়া শহর ঘেষা গড়াই নদীর উপর শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের দাবীতে বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (২৫ মে) সকাল ১০টায় গড়াই নদীর মাঝখানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকা বাসীরা অংশ নেন।

বক্তারা বলেন, স্বাধীননতার পর থেকেই গড়াই নদীর ওপরে একটি সেতুর দাবী তাদের। এটি নির্মাণ হলে কয়া, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ, সাদিপুর ও নন্দলালপুরসহ ৪টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি জীবন মানের ব্যাপক উন্নয়ন ঘটবে। তাই দ্রত এখানে ব্রীজ করা না হলে আরো বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানান তারা।

এলাকাবাসীর দাবি এই সেতুর নাম বুয়েটে নিহত শহীদ আবরার ফাহাদের নামে বাস্তবায়ন করতে হবে। মানববন্ধনে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ও বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন।

 

উল্লেখ্য, খড়া মৌসুমে গড়াই নদীর পানি শুকিয়ে গেলে পায়ে হেটে পার হাতে হয় লক্ষ লক্ষ মানুষকে। এমন পরিস্থিতিতে বিশেষকরে অসুস্থ রুগী, বয়স্ক মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়ে।

আর তাই গড়াই নদীর উপর দিয়ে জরুরী একটু ব্রীজ নির্মান হলে এই সমস্যা সমাধানের পাশাপাশি কুষ্টিয়া শহরের সাথে ৪টি ইউনিয়নের কয়েক লক্ষ মানুষের যাতায়াত সহজ হবে।

মিজান/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।