Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

লক্ষ্মীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিব হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

জানা যায়, নিহত শাকিব হোসেন রামগঞ্জ উপজেলার কলছমা এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় শাকিব হোসেন মোটরসাইকেল নিয়ে রামগঞ্জ থেকে হাজিগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শাকিব হোসেন গুরুতর আহত হয়। 

পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে রাত ১টার দিকে কুমিল্লায় মারা যায় শাকিব। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। তবে, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে মূলত এই দুর্ঘটনা ঘটে। রাত ১টার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যায় শাকিব হোসেন। চালককে আটকের চেষ্টা চলছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।