Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

লক্ষ্মীপুরে বই উৎসব

admin • 01 Jan 2023, 09:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে বই উৎসব

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। তা বাস্তবায়নে প্রয়োজন শিক্ষা-দীক্ষা ও সুশিক্ষা। আজকের শিক্ষার্থীরা এ তিনটি বিষয় অর্জন করত পারলেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। সেই লক্ষ্যেই শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত এক যুগ ধরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথমদিনই সারাদেশে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হচ্ছে শিক্ষার্থীরা'। 

নতুন শিক্ষাবর্ষে সারাদেশের মতো লক্ষ্মীপুরে শুরু হয়েছে বই বিতরণ উৎসব। রোববার (১ জানুয়ারি) লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদ্রাসা, পৌর শহীদ স্মৃতি একাডেমি ও পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে পৃথক বই উৎসবে অতিথিরা এসব কথা বলেন। এসময় নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায়। 

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। 

বিশেষ অতিথি ছিলেন- আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একেএম আবদুল্লাহ, বর্তমান অধ্যক্ষ নেছার উদ্দিন, পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলু, প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী ও লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর মো. আল-আমিন প্রমুখ। 

এদিকে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর গফুর, সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেন, পৌর ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় কো-অপ্ট সদস্য রিয়াজ পাটোওয়ারী রাজু, বিদ্যালয়ের দাতা সদস্য মেহেদী হোসাইন মাসুম মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য মো. কামরুজ্জামান মিয়া, মো. বাবর উদ্দিন, আনিস কবির প্রমুখ। 

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদার তুলনায় বই কম এসেছে। এতে প্রত্যেক শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হয়নি। ৩-৫ টি করে বই বই পেয়েছে সবাই। বাকি বই না আসায় দেওয়া হয়নি। খুব শিগগিরই বই আসবে। তখন সকল শিক্ষার্থীকে বই দেওয়া হবে। আলিয়া মাদরাসায় প্রায় ২ হাজার ১০০ শিক্ষার্থী ও শহীদ স্মৃতি একাডেমিতে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।