Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল চার ভাইয়ের ঘর

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল চার ভাইয়ের ঘর

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে চার ভাইয়ের বসতঘর পুড়ে গেছে। এর মধ্যে রিকশাচালক হুমায়ুন কবির ও কাঠমিস্ত্রি রিয়াজ হোসেনের ঘর পুড়ে ছাই। তাদের আরও দুই ভাইয়ের ঘর আংশিক পুড়েছে।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

 

ক্ষতিগ্রস্ত হুমায়ুন ও রিয়াজ পশ্চিম লতিফপুর গ্রামের সায়েদুল হকের ছেলে। আগুন ছড়িয়ে পড়ে তাদের ভাই বেল্লাল হোসেন ও জিন্নুর হোসেনের ঘরের আংশিক ক্ষতি হয়েছে।

 

আগুন নেভাতে গিয়ে জাহিদ হোসেন নামে এক যুবক আহত হয়। পরে তাকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় হুমায়ুনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে রিয়াজের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই হুমায়ুন ও রিয়াজের ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে তাদের ওপর দুই ভাই বেলাল ও জিন্নুর ঘরও আংশিক পুড়ে গেছে। স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা চালিয়েছে।

 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।