Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

admin • 26 Sep 2023, 04:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

মোহাম্মদপুরের রিংরোডে র‍্যাব পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ ও সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

আজ মঙ্গলবার দুপুরে উপপুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি আজিমুল হক।

তিনি জানান, র‍্যাব পরিচয়ে একদল সন্ত্রাসী প্রাইভেট কার ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ব্যাংক থেকে টাকা তুলে ফেরা ব্যক্তিদের গাড়িতে তুলে মারধর করে ও টাকা লুট করে। একই ধরনের ঘটনা তারা ঢাকাসহ ঢাকার আশেপাশে আরো বিভিন্ন এলাকায় ঘটায়।

আজ সকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে নকল নেমপ্লেট লাগানো গাড়ি, পিস্তল ও মোবাইফোনসহ ভুয়া র‍্যাবের এই সন্ত্রাসী দলকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।