Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়া বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

 

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমরা বাংলাদেশের পাশে আছি। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ মিয়ানমার আলোচনার মধ্য দিয়ে সমাধানে পৌঁছাবে সেটাই আশা করে রাশিয়া।

 

সের্গেই লাভরভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শিডিউল অনুযায়ী চলছে বলে আমরা জানতে পেরেছি। এর কাজ যথাসময়ে শেষ হবে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

 

বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে লাভরভ বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পর বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্য সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে এ সময় দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর।

 

এর আগে দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিমানবন্দর থেকে সের্গেই লাভরভ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানেই দুই পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।