Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে তিনজন গুলিবিদ্ধ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে তিনজন গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে গুলিতে নুর মোহাম্মদ নামে এক হেড মাঝি (রোহিঙ্গা নেতা)সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশীদ জানান, শুক্রবার (২৩ জুন) ভোরে উপজেলার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ গোলাগুলি হয়।

গুলিবিদ্ধরা হলেন- কুতুপালং রোহিঙ্গা শিবিরের ইউসুফ আলীর ছেলে হেড মাঝি (রোহিঙ্গা নেতা) নুর মোহাম্মদ এবং রুহুল আমিন ও বালুখালী ক্যাম্পের নুরুল আলম।

তাদের মধ্যে দুজনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে এবং একজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যেসব রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে কথা বলছেন, তাদের চিহ্নিত করে হামলা করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

এপিবিএন অধিনায়ক হারুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত। শরণার্থী শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।