Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ সময় গুলিতে এক সন্ত্রাসী মারা গেছে বলে পুলিশ জানায়। ঘটনার পর ক্যাম্পে অভিযান চালিয়ে ২ সন্ত্রাসীকে আটক করেছেন এপিবিএন সদস্যরা।

 

সোমবার (১৫ মে) বিকেলে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পে গোলাগুলির এ ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলেন ক্যাম্পের মামুন রশিদ ও আব্দুর রহমান।

 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ বলেন, ক্যাম্পে সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় এপিবিএন সদস্যরা। অভিযানের একপর্যায়ে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। তখন এপিবিএন সদস্যরা আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে।

 

গোলাগুলির একপর্যায়ে এক সন্ত্রাসী মারা যায়। পরে এলাকায় অভিযান চালিয়ে ২ সন্ত্রাসীকে আটক করেছেন বাহিনীর সদস্যরা। মরদেহ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।