Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রোববার সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

admin • 28 Oct 2023, 06:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রোববার সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

আগামীকাল রোববার (২৯ অক্টোবর) আওয়ামী লীগ সারাদেশে শান্তি সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মহানগর, থানা, জেলা উপজেলা, শহরসহ সারা বাংলাদেশে রোববার (২৯ অক্টোবর) শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

 

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

 

বিএনপির হরতালের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নৈরাজ্যের হরতাল কেই মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে। পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। কাল থেকে আর কাউকে পাবেন না। ওদের আর ক্ষমা নেই। আর ছাড় দেবো না।

 

তিনি বলেন, বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে, আমরা সেমি ফাইনালে গেছি। এরপর ফাইনাল নির্বাচনে।

 

তিনি আরও বলেন, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে, পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের ছাড় দেয়া হবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।