Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

রোববার যৌথ সভা ডেকেছে বিএনপি

admin • 21 Oct 2023, 05:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রোববার যৌথ সভা ডেকেছে বিএনপি

সরকার পতনের এক দফা আন্দোলনের মহাসমাবেশ সফল করতে যৌথ সভা ডেকেছে বিএনপি। রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে সভাপতিত্ব করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।